
নিজস্ব প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার হরেনের বটতলা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৩৬টি মোবাইল ফোনের ডিসপ্লেসহ রাজা মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছ বহনের একটি আলমসাদুর মাছের ড্রামের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এসব উদ্ধার করা হয়।
আটক রাজা মিয়া সোনাপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
মুজিবনগর থানার ওসি জানান, উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।