সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় জয় মহাপ্রভু সেবক সংঘ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে পুরাতন সাতক্ষীরার মায়ের বাড়িতে এক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার মধ্য দিয়েই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে। সকল ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুর রউফ, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা মন্দির সমিতির উপদেষ্টা বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জয় মহাপ্রভু সেবক সংঘের উপদেষ্টা রঘুজিত কুমার গুহ ও কিশোরী মোহন সরকার, সাবেক কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক বলাই দে এবং জয় মহাপ্রভু সেবক সংঘের যুব কমিটির সভাপতি সুজয় মজুমদার।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয় মহাপ্রভু সেবক সংঘ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. সুশান্ত কুমার ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ কুমার সরকার।

আলোচনা সভা শেষে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মায়ের বাড়ি থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়। এতে কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু অংশ নেন। শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে ভক্তরা আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে রথের দড়ি টানেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মায়ের বাড়িতে এসে শেষ হয়।

রথযাত্রাকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কারণে পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের রথযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে এবং ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews