বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযান: ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তুজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব উদযাপন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত প্রাইভেট কারে ইয়াবা পাচারকালে ডিএনসির হাতে ‎আটক-৩ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৬ টি দেশীয় অস্ত্র ছুরি, চাপাতি উদ্ধার সহ ০১ জন ছিনতাইকারী গ্রেফতার। পাথরঘাটায় বন বিভাগের গাছের চারা রোপণে যাওয়ার পথে ট্রলারডুবি, শ্রমিক জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার সাতক্ষীরা মেডিকেলে ধর্ষণের শিকার শিশুকে দেখতে গেলেন জামায়াতের জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল বাউফল থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটক। কলাপাড়া থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটকঃ- পাবনা জেলা পুলিশের সাফল্য প্রাইভেট কার সহ ৫০০ পিস ফেনসিডিল (ESkuf Cough Syrup),সহ ১জন আসামি গ্রেফতার। বিলাসবহুল গাড়িতে মাদক পরিবহন; বিদেশী মদসহ ০১ জন আটক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত প্রাইভেট কারে ইয়াবা পাচারকালে ডিএনসির হাতে ‎আটক-৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

‎১৫ জুলাই সকাল সাড়ে ৭টারদিকে ডিএনসি রামু থানার পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রামু রাবার বাগান এলাকায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে টিস্যু দিয়ে মোড়ানো ৩ পোটলায় ৬হাজার ইয়াবাসহ কুমিল্লা চৌদ্দগ্রামের শালুকিয়া এলাকার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকার উর্মি আক্তার ঊষা (১৮) কে গ্রেফতার। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি সাদা রঙের টয়োটা সিএইচআর (CHR) প্রাইভেট কার জব্দ করা হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক ৩জনের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
‎আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

‎সোমেন মন্ডলের ভাষ্য, সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মাদক পাচারের এ কৌশল অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং স্টিকারটি কীভাবে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়েও তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews