
নিজস্ব প্রতিনিধি
চুয়াডাঙ্গায় র্যাবের সাঁড়াশি অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৭২ বোতল স্কাফ এবং ৫৮ বোতল উইনকেরেক্স সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল
শুক্রবার ১৭ জুলাই দুপুর আনুমানিক তিনটার সময় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার জীবননগর থানাধীন পৌরসভার ৯ নং ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৭২ বোতল স্কাফ এবং ৫৮ বোতল উইনকেরেক্স সহ মিজানুর রহমান ওরফে মিজু (৫০), গ্রেফতার করে। গ্রেফতারকৃত,মিজানুর রহমান ওরফে মিজু জীবননগর থানাধীন পুরাতন তেতুলিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলাম ছেলে।গ্রেফতারকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে