
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬ ইং, রাত ০৮:০০টায় কসবা থানার এসআই মিনহাজুল ইসলাম ও এএসআই উজ্জ্বল সঙ্গীয় ফোর্সসহ গোপীনাথপুর এলাকার চন্ডীদার স্কুলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি On Test সিএনজি তল্লাশি করে ৬৯ বোতল বিদেশি Heineken 9000 বিয়ার উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১। মো. ইসমাইল পিতা: দুলাল মিয়া গ্রাম: জয়পুর, মনিয়ন্দ, আখাউড়া।
২। মো. মামুন মোল্লা পিতা: সফিকুল ইসলাম বর্তমান ঠিকানা: পূর্ব আরিচপুর থানা: টঙ্গী পূর্ব জেলা: গাজীপুর।
পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত বিদেশি বিয়ার, ব্যবহৃত On Test সিএনজি এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কসবা থানা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।