মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

তালা-কলারোয়ার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপির

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭
নং চন্দনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গয়ড়া বাজার চার রাস্তার মোড়ে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বিকেল সন্ধ্যায় অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নিবার্হী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

পথসভায় সভাপতিত্ব করেন ৭নং চন্দনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আখতার ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শূরা সদস্য মাওলানা মোঃ ওমর আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা অফিস সম্পাদক জাহিদ হাসান, উপজেলা কর্মপরিষদ সদস্য একে এম কুরবান আলী এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলাম। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, দেশের মানুষের ন্যায্য অধিকার, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে সংগঠিত হওয়ার এবং নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, জনস্বার্থে কাজ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আগামী দিনের বাংলাদেশ গঠনে জনগণকে দল-মত নির্বিশেষে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
পথসভায় স্থানীয় নেতা-কর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews