সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব

কসবায় পুলিশের বড় সাফল্য: ৩৬০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, চালক আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযানে এ যাবৎকালের অন্যতম বৃহৎ গাঁজার চালান উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। বিশেষ এই অভিযানে ৩৬০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মাদক কারবারে জড়িত অভিযোগে পিকআপ চালককে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিব-এর সার্বিক তত্ত্বাবধানে এবং কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। রবিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানকালে কদমতলী-সয়দাবাদ পাকা সড়কের ওপর একটি সন্দেহভাজন পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পিকআপের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ৩৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদক বহনের অভিযোগে পিকআপ চালক মোঃ শাকিল (৩০) -কে হাতেনাতে আটক করে পুলিশ। আটক শাকিল কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা দিঘীরপাড় এলাকার বাসিন্দা।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ থেকে নেমে আরও ২ থেকে ৩ জন অজ্ঞাতনামা মাদক কারবারি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে কসবা থানা এলাকায় উদ্ধার হওয়া মাদক চালানের মধ্যে এটি অন্যতম বৃহৎ। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে কসবা থানায়।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদক, মোবাইল ও পিকআপ গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews