
নিজস্ব প্রতিবেদক
২১/০৭/২০২৬ খ্রি. দুপুর ১৪.১৫ ঘটিকায় বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন ১০নং পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা (রাজবাড়ি) এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে আটক পূর্বক তার হেফাজত হতে ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ মিন্টু মিয়া
পিতা- মৃত ফজলুল হক
সাং- চানপুর
থানা- বিজয়নগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ-সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।