সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

বগুড়া শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ১৫শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রে*ফ*তা*র

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলা জগন্নাথপাড়া নামক এলাকাস্থ ঢাকা-রংপুরগামী মহাসড়কের পূর্ব পার্শ্বে শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল এন্ড কলেজের সামনে পাকা রাস্তা উপর দন্ডায়মান আসামী (১) মোঃ আশিক ইকবাল ওরফে সাজু (৩৩) কে, আটক পূর্বক দেহ তল্লাশী করে বক্সে আলামত প্রাপ্ত।
ধারা: মাদকদ্রব্য নিয়ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(ক) ও ২৬(১)।
একটি খাঁকি রংয়ের কাগজের কার্টনের ভিতর ব্লিস্টার পাতা ১৫০টি, প্রতি পাতায় অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ১০পিস করে মোট (১৫০×১০)=১৫০০ (এক হাজার পাঁচশত) পিস ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত বাটন ফোন ১টি সিমসহ।
গ্রেফতারকৃত আসামী হলো, মোঃ আশিক ইকবাল ওরফে সাজু (৩৩), পিতাঃ মৃত হাফিজুর রহমান, সাং জগনাথপাড়া, ওয়ার্ড নং-০৫, শেরপুর-পৌরসভা, থানা-শেরপুর,
জেলা-বগুড়া।
আজ মঙ্গলবার (২১ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটা মাদকের চালান পাচার হবে সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শেরপুর থানাধীন জগন্নাথপাড়া নামক এলাকাস্থ ঢাকা-রংপুরগামী মহাসড়কের পূর্ব পার্শ্বে শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল এন্ড কলেজের সামনে পাকা রাস্তা উপর দন্ডায়মান আসামী মোঃ আশিক ইকবাল ওরফে সাজু (৩৩) কে, আটক পূর্বক দেহ তল্লাশী করে বক্সে স্যানিটারি ন্যাপকিনের আড়ালে Tapal নামীয় কমলা বর্ণের টাপেন্টাডল ট্যাবলেট ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস ও মোবাইল ফোন ১ টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
উল্লিখিত আসামীর বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ হুমায়ুন কবির বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews