সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল ১৬ বিজিবি

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

আবু নাইম :গোমাস্তাপুর উপজেলা প্রতিনিধি,

​নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধীনস্থ গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে।

​আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর এর নিকট এই ঘটনা ঘটে।
​বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন পুরুষ ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করার চেষ্টা চালান। সংবাদ পাওয়ার সাথে সাথেই চাড়ালডাংগা বিওপির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।
​এ সময় বিজিবি সদস্যরা অত্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে উক্ত ব্যক্তিদের সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করেন। বর্তমানে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে সম্পূর্ণ বাধা প্রদান করা হয়েছে এবং নিকটবর্তী তারাবিহীন অংশ দিয়ে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
​সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে ১৬ বিজিবির টহল দলগুলো সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews