নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় হারিচ আহম্মদ ওরফে মজিবুর (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি মোঃ সালেক হাওলাদার (৪৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
আমাদের কুয়াকাটা নিউজ নজর রাখছে এ ঘটনার পরবর্তী সব আপডেটের ওপর।