সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মেহেদী হাসানকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিউজ মিডিয়া ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ ও ‘ডিএসডি টিভি’র সম্পাদক ও প্রকাশক মো. মেহেদী হাসানকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার পরিবারকেও খতম করার হুমকি দিয়েছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তার স্বার্থে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনৈতিক ভিডিও সংক্রান্ত সংবাদ সম্প্রতি ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ ও ‘ডিএসডি টিভি’তে বস্তুনিষ্ঠভাবে প্রকাশিত হয়। এরপর আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে সম্পাদক মো. মেহেদী হাসানের ব্যক্তিগত মোবাইল নম্বরে (+৮৮০ ১৭৪৫০৫৪৯৯৮) একটি অপরিচিত নম্বর (+৮৮০ ১৮৯২৪৯০৬১৩) থেকে ফোন আসে। ফোনটি ধরতেই অপর প্রান্ত থেকে ভয়েস চেঞ্জার ব্যবহার করে গালিগালাজ ও সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হতে থাকে। সাংবাদিক মেহেদী হাসান কলটি রেকর্ড করার চেষ্টা করলে তা টের পেয়ে দুর্বৃত্তরা লাইনটি কেটে দেয়। পরবর্তীতে আবারও ফোন দিলে ১৫-১৬ সেকেন্ডের মতো কথোপকথন রেকর্ড করা সম্ভব হয় এবং তা বুঝতে পেরে পুনরায় ফোন কেটে দেওয়া হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই হুমকিদাতার এনআইডি ও পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিস্তারিত পরিচয় নিচে তুলে ধরা হলো
নাম মো বাবু শানা,পিতার নাম মো হাসান শানা,মাতার নাম মোছা আছিয়া খাতুন
জাতীয় পরিচয়পত্র (NID) 7349128798 জন্ম তারিখ ২১ অক্টোবর, ১৯৮৫
ঠিকানা ব্লক ৮ নং সেক্টর, নতুন উপশহর (পোস্ট কোড ৭৪০১), যশোর সদর, যশোর, খুলনা। টানা হুমকির মুখে সাংবাদিক ও তার পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় আজ ২৭ জুলাই ২০২৬ তারিখে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে (জিডি নম্বর- ১৭৭৮, ট্র্যাকিং নম্বর-0FOVPH)। থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে এবং জিডির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে এএসআই (নিরস্ত্র) সুজন বিশ্বাসকে।
সাংবাদিকদের ওপর এ ধরনের হুমকি ও ভীতি প্রদর্শনের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্ত বাবু শানাকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews