মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে লিওনেল মেসির দীর্ঘ পথচলা ঘিরে আবেগঘন বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। গাইবান্ধায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের দশমিনায় পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ ফুলেল শুভেচছায় সিক্ত পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান

ভাঙ্গায় দুই মাদক কারবারি আটক, ৯০০ পিস ইয়াবা উদ্ধার**

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে স্থানীয় জনতার সহযোগিতায় দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার রাতে ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের নুরুল্লাগঞ্জ গ্রামে অভিযান পরিচালনা করেন। এর আগে স্থানীয় জনগণ ইউনিয়ন চেয়ারম্যান শাহাবুরের নেতৃত্বে সন্দেহভাজন দুই মাদক কারবারিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, আটক আসমা আক্তার (২৮), স্বামী শেখ রনি। তার স্থায়ী ঠিকানা চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও আবাসিক এলাকার বদ্দারহাট। বর্তমানে তিনি ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ এলাকায় বসবাস করছিলেন। তার হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপর আটক দুলাল সরদার (৪৩), পিতা মৃত রশিদ সরদার, ভাঙ্গা উপজেলার বাকপুরা গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে আরও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews