সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল: পরবর্তী সময়ে আহ্বায়ক পদপ্রার্থী বিল্লাল হোসেন নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি  নান্দাইল।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ২৫ জুলাই বিকেলে বাঁশহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এই কর্মী সম্মেলনে নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এবং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি বিশাল ও সুশৃঙ্খল মিছিল যোগ দেয়। দীর্ঘ দিন ধরে পায়ে মারাত্মক ব্যাধি ও শারীরিক যন্ত্রণা নিয়েও তিনি কর্মী সম্মেলনকে সফল করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। তাঁর এই পরিশ্রম ও বিশাল কর্মী বহরের উপস্থিতি পুরো এলাকায় আলোচনার জন্ম দেয়।

সম্মেলন সফল হওয়ার পর বিল্লাল হোসেন চন্ডীপাশা ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন—

“আপনাদের সার্বিক সহযোগিতায় এ কর্মী সম্মেলন সফল হয়েছে। আমাদের এই সম্মেলন দেখে নেতা ইয়াসের খান চৌধুরী এমপি ও প্রতিমন্ত্রী মহোদয় অত্যন্ত খুশি হয়েছেন এবং আমাদের সামনে আরও দৃঢ়ভাবে কাজ করে যাওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি সুন্দরভাবে বিবেচনা করে ইউনিয়ন আহ্বায়ক পদ দেবেন বলে আশা প্রকাশ করেছেন। আমি বিশ্বাস করি, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমার নেতা আমাকে আহ্বায়ক পদ দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।”

তৃণমূল নেতাকর্মীদের সাথে এমন নিবিড় যোগাযোগ এবং দলের প্রতি আনুগত্য নান্দাইলে বিএনপি রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews