মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে লিওনেল মেসির দীর্ঘ পথচলা ঘিরে আবেগঘন বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। গাইবান্ধায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের দশমিনায় পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ ফুলেল শুভেচছায় সিক্ত পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান

কয়রায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: ৯০ কেজি হরিণের মাংস ও ডিঙ্গি নৌকা উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা)নিজস্ব প্রতিনিধি:

খুলনার কয়রায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ৯০ কেজি হরিণের মাংস ও একটি ডিঙ্গি নৌকা উদ্ধার করেছে বন বিভাগ।

রোববার (২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ৬ নম্বর কয়রা লঞ্চঘাট পল্টন সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দিন (ডেপুটি রেঞ্জার)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন মো. মশিউর রহমান (এফজি), নিলিমেশ বাবু (এফজি), মো. বিল্লাল হোসেন (সিপিজি), মো. টুকু মোল্লা (সিপিজি) এবং মো. কোহিনুর মালিক।

অভিযানকালে ঘটনাস্থল থেকে আনুমানিক ৯০ কেজি হরিণের মাংস ও একটি ডিঙ্গি নৌকা উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ডিঙ্গি নৌকাটি কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে জব্দ করে আনা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া উদ্ধার করা হরিণের মাংস আইনগত প্রক্রিয়া অনুযায়ী আদালতে হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে অবৈধ শিকার ও বন্যপ্রাণীর মাংস পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews