মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে লিওনেল মেসির দীর্ঘ পথচলা ঘিরে আবেগঘন বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। গাইবান্ধায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের দশমিনায় পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ ফুলেল শুভেচছায় সিক্ত পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান

জুলাই গণঅভ্যুত্থান দিবস: কমলনগরে শহীদ পরিবারকে সম্মাননা, আহত যোদ্ধাদের সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মোঃ নুরুল ইসলাম, উপজেলা, নিজস্ব প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বীর শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে কমলনগর উপজেলার একমাত্র শহীদ আজগর হোসেন মাসরুরের পরিবারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় শহীদের স্ত্রী সালেহা বেগম, দুই বছর বয়সী শিশুপুত্র আয়ান এবং বড় ভাই আলী আকবর উপস্থিত ছিলেন। শহীদ মাসরুরের আত্মত্যাগের স্মৃতিচারণকালে মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, গণঅধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি সার্জেন্ট (অব.) সোলাইমান, আহত জুলাই যোদ্ধা মাহবুবুর রহমান আক্তার এবং আবদুল আহাদ ফারাবী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগতি-কমলনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ডা. সামছুল আলম, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম, স্থানীয় শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews