সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি নিজস্ব প্রতিনিধি

আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,জিআর নং-৩১২/২৪ (সাতক্ষীরা),জিআর নং-১১৮/১৯ (কালিগঞ্জ) ও জিআর নং-১১৯/২৩-এর একাধিক চুরি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বসুখালী গ্রামের মৃত আলী বক্স গাজীর ছেলে মো.সিরাজুল ইসলামকে বসুখালী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া জিআর-১৪১/২৪ (পাইকগাছা) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গোয়ালডাঙ্গা গ্রামের মৃত রজব আলী সরদারের ছেলে মো.শাহীন সরদারকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। অন্যদিকে,আশাশুনি থানার মামলা নং-১০,তারিখ ৬ ই আগস্ট-২০২৬,পেনাল কোড ১৮৬০-এর ৩২৩/৩০৭/৪২৭/৫০৬ ধারার এজাহারভুক্ত আসামি শ্রীকলস গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো.ইমরান হোসেন ইমন’কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশি প্রহরায় সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি থানা পুলিশ জানিয়েছে,আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews