সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

পাথরঘাটায় ২৪১ পিস ইয়াবাসহ মাদক কারবারি ছগীর ফরাজী গ্রেপ্তার ‎

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা

‎পাথরঘাটা (বরগুনা), ৮ আগস্ট: বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ২৪১ পিস ইয়াবাসহ ছগীর ফরাজী (৪২) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
‎শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশনের একটি বিশেষ দল পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোটরসাইকেলে থাকা ছগীর ফরাজীকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ২৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎কোস্ট গার্ড সূত্র জানায়, কয়েক দিন ধরে ছগীর ফরাজীর গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছিল। তিনি ইয়াবার একটি চালান বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযানে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

‎গ্রেপ্তার ছগীর ফরাজী পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা এলাকার সিকান্দার আলী ফরাজীর ছেলে।
‎পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কোস্ট গার্ড উদ্ধারকৃত ইয়াবা ও আসামিকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews