সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

সিসিইউ দ্রুত চালু ও ৩০০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা : স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

আরিফ হোসেন

যশোর নিজস্ব প্রতিবেদক

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ড আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব মুস্তাফিজুর রহমান। শনিবার পরিদর্শনকালে তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুস্তাফিজুর রহমান বলেন, সরকারের অস্তিত্ব টিকে থাকে জনগণকে সেবা প্রদানের মাধ্যমে। বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা। সিসিইউ দ্রুত চালু করতে কী কী প্রয়োজন, সেগুলো নিশ্চিত করার জন্যই এ পরিদর্শন।

তিনি বলেন, হাসপাতালের শয্যাসংখ্যা ৩০০ থেকে ৫০০-তে উন্নীত করার বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সিসিইউ দ্রুত উদ্বোধন করা যায়, সে বিষয়েও কাজ চলছে।

হাসপাতালের চতুর্থ শ্রেণির স্বেচ্ছাসেবীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি হাসপাতাল প্রশাসন খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পরিদর্শনকালে মুস্তাফিজুর রহমান হাসপাতালের সিসিইউ, বিভিন্ন ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা, ওষুধসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান সম্পর্কেও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়াত, সিভিল সার্জন মাসুদ রানা, ভারপ্রাপ্ত আরএমও আহসান কবির বাপ্পি, আরএমও হাবিবা সিদ্দিকা ফুয়ারা, চক্ষু বিশেষজ্ঞ হিমাদ্রী সরকার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews