সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী নিজস্ব প্রতিনিধি

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কালু মিস্ত্রির মোড় এলাকায় অনার্স পড়ুয়া এক ছাত্রীকে ইভটিজিং, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বোয়ালিয়া থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। গত ২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে তারা ছাত্রীর ভাড়া বাসার সামনে গিয়ে অশালীন কথাবার্তা, অঙ্গভঙ্গি ও যৌন হয়রানির মাধ্যমে তাকে উত্ত্যক্ত করে। একই সঙ্গে রাজশাহীতে তার পড়াশোনা ও বসবাস বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশেষ অভিযান চালিয়ে কালু মিস্ত্রির মোড় এলাকা থেকে বান্টি হাসান (১৮), মোঃ রিয়াজান (২০) ও মোঃ তাসিন লাবিবকে (১৯) গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ভিডিও প্রকাশের এক ঘণ্টার মধ্যেই তিনজনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান চলবে বলেও জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া বিভাগের (এডিসি) নাসিত ফরহাদ ও বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মাসুমা মাসতুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews