
কামরুজ্জামান, লংগদু নিজস্ব প্রতিনিধি
লংগদু উপজেলার গুলশাখালীতে পাগলীকে ধর্ষণ মামলায় জেল হাজতে গেলেন গুলশাখালী ইউনিয়নের পূর্বজালালাবাদের গ্রাম পুলিশ সুরুজ আলী (৫৫)।
গত ১৩ (আগস্ট) বৃহস্পতিবার রাত ১২টায় সময় মানসিক ভারসাম্যহীন পাগলীকে গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজারে ঘুরাফেরা করার সময় মোঃ সুরুজ আলী (৫৫) ১৩ বছর বয়সী পাগলীকে ধর্ষণ করে।
সুরুজ আলী গুলশাখালী ইউনিয়নের(রাজাপাড়া) পূর্বজালালাবাদ, ০৮নং ওয়ার্ড এর মৃত মীর কাশেম আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায়, ভিকটিমকে বিস্কুট খাওয়ানোর কথা বলে লংগদু থানাধীন ০৩নং গুলশাখালী ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ জনৈক হেলাল উদ্দিনের খামার বাড়ি এবং বাথরুমের মাঝখানের ফাঁকা জায়গায় নিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে।উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে লংগদু থানায় মামলা দায়ের করে।
এবিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া বলেন, ঘটনার পর ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে দ্রুত সময়ে মামলা রুজু করে আসামীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।