সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

কালিয়াকৈরে ধারালো ছুরিকাঘাতে গাড়ির হেলপার নিহত হয়

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)নিজস্ব প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে মাদকের ভাগাভাগি নিয়ে বাকবিতণ্ডার জেরে বন্ধুর ছুরিকাঘাতে অন্য বন্ধু নিহত হয়েছেন। নিহত ও অভিযুক্ত দুজনই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে কালিয়াকৈর উপজেলার ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ওই ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিল চৌধুরীকে আটক করে।

নিহত যুবক হলেন, নওগাঁর বদলগাছি উপজেলার আটাপড়া পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে আকাশ মিয়া (২২)। সে কুতুবদিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থেকে রাজধানী পরিবহনের একটি বাসে হেলপারী কাজ করতো। আটক উপজেলার টান কালিয়াকৈর এলাকার আলম মিয়ার ছেলে সাকিল চৌধুরী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ওই নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালিয়াকৈরে গ্যাস সংকটে অধিকাংশ সিএনজি পাম্প বন্ধ, ভোগান্তিতে চালকরা

​স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক সেবন ও এর লেনদেনকে কেন্দ্র করে শনিবার রাত পৌনে তিনটার দিকে ট্রাক স্ট্যান্ড এলাকায় চার বন্ধু মিলে মাদক সেবন করার সময় আকাশ নামে ওই যুবকের সঙ্গে অন্যান্য বন্ধুদের কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে তার বন্ধুর বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করে। ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারী পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ রোববার দুপুরে অভিযান চালিয়ে উপজেলার হিজলতলী এলাকায় অভিযুক্ত সাকিল নামে এক যুবককে গ্রেফতার করে।

​কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে মাদকের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

​হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে এবং এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews