সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

গোবিন্দগঞ্জে সাঁওতালদের হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা নিজস্ব প্রতিনিধি মোঃ আবু জাফর মন্ডল:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি ও চুরির মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট বাজারে মাঞ্জিহী পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সাঁওতাল নেতা বিটিশ সরেন। এতে বিভিন্ন সাঁওতাল ও ওরাঁও সম্প্রদায়ের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী এবং স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, সাঁওতালদের উচ্ছেদ করে তাদের জমি দখলের উদ্দেশ্যে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে ভয়ভীতি ও হয়রানি করা হচ্ছে। তাদের দাবি, সাঁওতালরা চাঁদাবাজি, চুরি কিংবা অন্যের জমি দখলের সঙ্গে জড়িত নয়।
বক্তারা আরও বলেন, ২০২৫ সালের ২১ জুন শ্যামবালা, সুমি সরেন, বিটিশ সরেনসহ ১৩ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে চাঁদাবাজি ও চুরির অভিযোগে মামলা করা হয়। তাদের দাবি, মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক।
সমাবেশ থেকে অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং সাঁওতালদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়। অন্যথায় দাবি আদায়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews