সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননে মামলা

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী নিজস্ব প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে কৃষি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে অবৈধভাবে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এস্কেভেটর (ভেকু মেশিন) যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কয়ামাজমপুর এলাকায় কোনো ধরনের অনুমোদন ছাড়াই ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রশাসন।

অভিযানকালে ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এস্কেভেটর পাওয়া যায়। এগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু জানান, অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কেটে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ১১, ১২ ও ১৩ ধারায় জারজিস হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। কৃষি জমি রক্ষা এবং অবৈধভাবে মাটি ও বালু কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, দুর্গাপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমিতে পুকুর খননের প্রবণতা দেখা দিয়েছে। এতে একদিকে কৃষি জমি কমছে, অন্যদিকে পরিবেশ ও কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ছে। প্রশাসনের ধারাবাহিক অভিযানে অবৈধ পুকুর খননকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

উল্লেখ্য, দুর্গাপুর উপজেলায় যোগদানের পর থেকে অবৈধ পুকুর খনন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু। তার নেতৃত্বে ধারাবাহিক অভিযানের কারণে অবৈধভাবে পুকুর খননের সঙ্গে জড়িতদের মধ্যে প্রশাসনের কঠোর অবস্থানের বার্তা পৌঁছেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews