সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

নারীর ফাঁদে ফেলে ভিডিও ধারণ, এরপর ৩ লাখ টাকা চাঁদা দাবি!বড়াইগ্রামে সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মোঃ সুজন মাহমুদ, নিজস্ব ক্রাইম রিপোর্টার

নারীর ফাঁদে ফেলে এক যুবককে আটকে রেখে ভিডিও ধারণ, মারধর এবং পরে জিম্মি করে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নাটোরের বড়াইগ্রামে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে একই কৌশলে বিভিন্ন ব্যক্তিকে ফাঁসিয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধ করে আসছিল।

গত ১৪ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে বনপাড়া টাওয়ার রোড এলাকা থেকে পূর্বপরিচিত শৈবাল চৌধুরী (২২)-কে বিয়ের দাওয়াতের কথা বলে মোটরসাইকেলে করে বনপাড়া সরদারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যান রাসেল হোসেন। সেখানে আগে থেকেই কয়েকজন নারীসহ অন্যরা অবস্থান করছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই বাড়িতে নেওয়ার পর শৈবালকে আটকে রাখা হয়। একপর্যায়ে অজ্ঞাতনামা এক নারীর সঙ্গে তার ভিডিও ধারণ করা হয় এবং তাকে মারধর করা হয়। পরে ওই ভিডিওকে কেন্দ্র করে তাকে জিম্মি করে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ।

ঘটনার পর ভুক্তভোগী বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সুমন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল বনপাড়া সরদারপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে এজাহারভুক্ত আসামি রাসেল হোসেন (৩৭) ও রহিদুল ইসলাম রোহান (২৮)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে নারীর ফাঁদে ফেলে বিভিন্ন ব্যক্তিকে ভিডিও ধারণের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, চক্রটির সঙ্গে আরও কারা জড়িত এবং একই কৌশলে তারা আর কোনো ব্যক্তিকে হয়রানি বা চাঁদাবাজির শিকার করেছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মামলায় জড়িত অন্য আসামিদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ মিডিয়া সেল, নাটোর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews