সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

রূপসায় ভয়াবহ হত্যাকাণ্ড, যুবককে গলা কেটে হত্যা

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব ক্রাইম রিপোর্টার, খুলনা জেলা

দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন জয়—মোটরসাইকেলে কয়েকজন যুবক এসে ঘিরে ধরল। এরপর ধারালো অস্ত্রের আঘাত, মাটিতে লুটিয়ে পড়ার পর গলা কেটে হত্যা। খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে জয় ঢালী (২৭) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে দুর্জনীমহলের শহীদের মোড় এলাকায় লিটুর দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত জয় ঢালীর মৃত্যুর বিষয়টি খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর জয় ঢালী শহীদের মোড়ের লিটুর দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে সেখানে আসে। তারা জয় ঢালীর সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর তাদের মধ্যে দুজন ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ে আঘাত করে।

অস্ত্রের আঘাতে জয় মাটিতে পড়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে তার গলা কেটে দেওয়া হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে জয় ঢালীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

ঘটনার পরপরই দুর্জনীমহলের শহীদের মোড় ও আব্দুলের মোড় এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়। আতঙ্কে পুরো এলাকা অনেকটা জনশূন্য হয়ে পড়ে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুস সবুর জানান, ওই যুবককে দুর্বৃত্তরা বেধড়ক কুপিয়ে জখম করার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, নিহত জয় ঢালীর বিরুদ্ধে রূপসা থানায় মারামারিসহ সাতটি মামলা রয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যার নেপথ্যে কী কারণ রয়েছে এবং কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনায় পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews