সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে খুলনা জেলা জাসাসের ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নিতাই রায় চৌধুরী এমপির খুলনায় আগমন উপলক্ষে খুলনা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) খুলনায় মন্ত্রীর আগমন উপলক্ষে জেলা জাসাসের নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনের নেতাকর্মীরা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে খুলনা জেলা জাসাসের নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সাংস্কৃতিক অঙ্গনের বর্তমান পরিস্থিতি এবং খুলনার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।

নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী চেতনা ও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে জাসাস দীর্ঘদিন ধরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে আসছে। খুলনায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের সহযোগিতা এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় জাসাস আরও সক্রিয় ভূমিকা রাখতে চায়।

এ সময় খুলনা জেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেন এবং তাঁর সফলতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews