সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

সোনাডাঙায় র‍্যাবের অভিযান, ৩৪০ বোতল ফেন্সিডিল সদৃশ সিরাপ ও ১.৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব ক্রাইম রিপোর্টার খুলনা :

খুলনা নগরীর সোনাডাঙা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল সদৃশ ৩৪০ বোতল Wincerex ও Eskuf এবং ১.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি।

রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপির সোনাডাঙা থানাধীন সোনাডাঙা আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৬ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় তাদের একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex, ১৬০ বোতল Eskuf এবং ১.৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মাদকদ্রব্যগুলো হেফাজতে রাখার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন—
মো. সাজ্জাদ হোসেন (২৬), পিতা—বাবলু মোল্লা, থানা—খুলনা সদর, খুলনা এবং মো. আতাউর রহমান (৩৫), পিতা—গোলাম সরোয়ার, সাং—শ্রীরামপুর, থানা ও জেলা—সাতক্ষীরা।

র‍্যাবের দাবি, গ্রেফতার দুজনের হেফাজত থেকে উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে সোনাডাঙা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews