সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

হাইকোর্টের নির্দেশে সাঘাটায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

গাইবান্ধা নিজস্ব প্রতিনিধি মোঃ আবু জাফর মন্ডলঃ

উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে অবস্থিত ‘এআরবি ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমেন পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম এবং আনসার নায়েক মো. কাসেমের নেতৃত্বে সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এটিই প্রথম অভিযান। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাইবান্ধা জেলায় থাকা ১২৫টি ইটভাটার মধ্যে মাত্র ১৬টি বৈধ। বাকি ১০৯টি ইটভাটা অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমেন পাল বলেন, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সাঘাটায় ‘এআরবি ব্রিকস’-এর চিমনি ভেঙে অভিযানের সূচনা করা হয়েছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews