
কামরুজ্জামান, লংগদু নিজস্ব প্রতিনিধী
(রবিবার) রাঙামাটি জেলার লংগদু কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ৭-৮ বছরের শিশু ছেলেকে সাঁতরে রক্ষা করতে পারলেও পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছেন পিতা।
গুলশাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছোট মাহিল্যা গ্রামের জেলে মোঃফালান মিয়া, পিতা- মোঃ শাহাবুদ্দিন। দুপুরে নিজের মাছধরা ছোট বোট নিয়ে সার ক্রয় করতে মাইনীমুখ বাজারে এসেছিলেন। ফেরার পথে কালাপাকুজ্যা, গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ১৪নং বিলে তার নৌকা ডুবে যায়। সাথে ছিল তার ৭-৮ বছর বয়সী ছেলে। পথিমধ্যে হঠাৎ তীব্র ঝড়ের কবলে পড়ে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। এসময় সালাম তার শিশু ছেলেকে আঁকড়ে ধরে সাঁতরে বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা চালান। দূর থেকে ঘটনাটি দেখে একটি ট্রলার দ্রুত এগিয়ে এসে সালামের হাত থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে প্রচণ্ড ঢেউয়ের কারণে সালামকে ট্রলারে তোলার আগেই তিনি হ্রদের পানিতে ডুবে যান।
দুর্ঘটনাকবলিত শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান জানান, পেটে প্রচুর পানি ঢুকে যাওয়ায় প্রাথমিক অবস্থায় শিশুটির কিছুটা জটিলতা থাকলেও বর্তমানে সে শঙ্কা মুক্ত রয়েছে।
পরবর্তীতে দীর্ঘ প্রায় ১৬ ঘন্টা খোঁজাখুঁজির পর সকালে লংগদু ফায়ার সার্ভিস টীম মৃত ফালান মিয়ার লাশ উদ্ধার করেন।
এদিকে, লংগদু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, ঘটনা পর রাঙামাটি থেকে আসা এক ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা নেমে আসায় রাতের মতো উদ্ধারকাজ স্থগিত করা হয়েছিলো।পুনরায় সোমবার সকাল থেকে নিখোঁজ সালামের সন্ধানে উদ্ধার অভিযান চালানো শুরু হলে হলে তার লাশ উদ্ধার করা হয় ।