সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

দলিল লেখকদের ৭ দফা দাবিতে পটুয়াখালীতে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: মোঃ ফারুক হোসেন মৃধা।

দলিল লেখকদের পেশাগত অধিকার সুরক্ষা, আইনি নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ৭ দফা দাবিতে পটুয়াখালীতে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস) পটুয়াখালী জেলা শাখা।
মঙ্গলবার (১৮ আগস্ট, ২০২৬) বেলা ১২টার সময় পটুয়াখালী জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর হাতে এই স্মারকলিপি তুলে দেন সংগঠনের জেলা নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতি পটুয়াখালী জেলা কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা। এছাড়া অনুষ্ঠানে সংগঠনের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সদস্যবৃন্দ এবং জেলার ৮টি থানার সাব-রেজিস্ট্রি অফিস থেকে আগত দলিল লেখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে জানানো হয়, প্রায় দুই শতাধিক বছর ধরে দলিল লেখকরা অত্যন্ত বিশ্বস্ততার সাথে জনগণকে রেজিস্ট্রি সংক্রান্ত সেবা প্রদান করে আসছেন এবং প্রতি বছর সরকারের প্রায় ৮ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
রেজিষ্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা। প্রতি দলিলে সম্মানি ভাতা ৫,০০০ টাকা নির্ধারণ ও বাস্তবায়ন করা।
লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কারও মাধ্যমে দলিল মুসাবিদা ও দাখিল বন্ধে সরকারি প্রজ্ঞাপন জারি করা।
অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান বন্ধে থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ বাধ্যতামূলক করা।
থানা ও জেলা রেজিস্ট্রি কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করা।
গ্রাহকদের সরবরাহকৃত মূল কাগজপত্রের ওপর ভিত্তি করে দলিল লেখা হয় বিধায়, পেশাগত কারণে দলিল লেখকদের ঢালাওভাবে মামলার আসামি না করা।
দলিল লেখকদের অধিকার ও স্বার্থ রক্ষায় ‘দলিল লেখক কাউন্সিল’ গঠনের আইনগত অনুমতি প্রদান।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ স্মরণ করিয়ে দেন, পূর্বে ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনসহ কেন্দ্রীয় নেতারা দলিল লেখকদের এই ৭ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছিলেন। পরবর্তীতে জাতীয় প্রেসক্লাবসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই দাবি আদায়ে সভা, সমাবেশ ও লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়।
পটুয়াখালী জেলা দলিল লেখক সমিতির নেতারা আশা প্রকাশ করেন, দলিল লেখক সমাজের দীর্ঘদিনের এই যৌক্তিক ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আশু ও প্রত্যক্ষ পদক্ষেপ গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews