নিজস্ব প্রতিবেদক
কামরুজ্জামান, লংগদু;
মাদক ছাড়া গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে লংগদু বাইট্টাপাড়া বাজারে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ) বিকেল ৪টার দিকে বাইট্টাপাড়া বাজার তিন রাস্তার মোড় থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। র্যালিতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।
লংগদু থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লগদু থানার সেকেন্ড অফিসার এসআই মামুন ও থানার অন্যান্য পুলিশ সদস্যরা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিক বিএনপি উপজেলা সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা জামাতের আমির নাসির উদ্দিন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
সমাবেশে লংগদু থানার এসআই মোঃমামুন বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি নানা ধরনের অপরাধও বাড়তে পারে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সচেতন নাগরিকদেরও সম্মিলিতভাবে কাজ করতে হবে।এবং মাদকের বিরুদ্ধে যতটুকু তথ্য রয়েছে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। মাদক সেবন, বিক্রি ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
উপস্থিত বক্তারা বলেন
একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সচেতনতামূলক এ র্যালি ও সমাবেশের মাধ্যমে লংগদুতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।