
মোঃ মাসুম মৃধা
পটুয়াখালী সদর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী পৌরসভাস্থ ”চরপাড়া“ নামক এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করিয়া মাদক মামলায়- ০১ (এক) বছর ০২ (দুই) মাস বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী- মোসাঃ শিল্পী বেগম, স্বামী- মোঃ সোহেল মাতবর, গ্রাম চরপাড়া (স্বনির্ভর রোড), পটুয়াখালী পৌরসভা, থানা ও জেলা- পটুয়াখালী’কে গ্রেফতার করেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।