সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর লা-শ গু*ম, স্বামী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী

নরসিংদীর মাধবদীতে স্ত্রীকে হ-ত্যার পর ম-রদেহ গু*ম করার ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে স্বামী শরীফ মিয়াকে (৪২) আটক করে পুলিশ।

নি*হতের নাম জাহানারা বেগম (৩৯)। নিহতের স্বজনেরা জানান, প্রায় ১৫ বছর আগে সামাজিকভাবে জাহানারার সঙ্গে শরীফের বিয়ে হয়। তাদের সংসারে ৮ বছর বয়সি একটি মেয়েসন্তান রয়েছে। শরীফ মাধবদী শহরের একটি হোটেলে কাজ করতেন। তারা হ*ত্যার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

স্বামী শরীফ মিয়া বলেন, ‘সোমবার বিকেলে স্ত্রীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ সময় তিনি স্ত্রীকে থাপ্পড় দিলে টিউবওয়েলের ওপর পড়ে গিয়ে অচেতন হয়ে যান। পরে জ্ঞান না ফেরায় তাকে ঘরে নিয়ে যান। কিছুক্ষণ পর স্ত্রী মা*রা গেছেন বুঝতে পারেন।’

জানাজানি হওয়ার ভয়ে কাউকে না জানিয়ে ম*রদেহটি দাফন করেন বলে জানান তিনি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘স্ত্রীকে হ*ত্যার পর মাটিচাপা দেওয়ার অভিযোগে শরীফ মিয়াকে আটক করা হয়েছে।’

ঘটনার দুইদিন পর শরীফ বুধবার দুপুরে থানায় এসে এক নাটক সাজিয়ে স্ত্রী হারিয়ে যাওয়ার অভিযোগ করার চেষ্টা করেন। তখনই তার কথাবার্তায় পুলিশের সন্দেহ হলে পুলিশ ও স্থানীয়দের তাকে নজরদারিতে রাখতে বলা হয়। অবশেষে বেরিয়ে আসে ঘটনার রহস্য।

যেহেতু ম*রদেহ মাটিচাপা দিয়ে দিয়েছেন, তাই তা উদ্ধারের জন্য ম্যাজিস্ট্রেটের আদেশ লাগবে। নিহতের ম*রদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews