নিজস্ব প্রতিবেদক মোঃ মাসুম মৃধা,
পটুয়াখালী সদর থানাধীন পটুয়াখালী পৌরসভার ০৪ নং ওয়ার্ডস্থ হোটেল বনানীর দক্ষিণ পাশে জনৈক বংশী চন্দ্র শীল এর মেডিসিনের দোকানের সামনে অভিযান চালিয়ে গত ২১/০৮/২০২৬ খ্রি: ১৯.৩৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবাসহ ০১। মোঃ আবুল হোসেন (২৮), পিতা- হাসেম হাওলাদার, মাতা- মৃত হিরন নেছা, সাং- শারিকখালী, ০৮ নং ওয়ার্ড, কালিকাপুর ইউপি, ০২। গাজী মোঃ আল আমিন (২৯), পিতা- আঃ রব গাজী, মাতা- ফিরোজা বেগম, সাং- আউলিয়াপুর, ০৪ নং ওয়ার্ড, আউলিয়াপুর ইউপি, উভয় থানা ও জেলা- পটুয়াখালীদেরকে গ্রেফতার করা হয়।
তাহাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।