নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলার সুযোগ্য মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে আমতলী থানা এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ইং ২০/০৮/২০২৬ তারিখ ১৫:১৫ ঘটিকার সময় এসআই মোঃ আল মামুন হাওলাদার এর নেতৃত্বে আমতলী থানাধীন ৪নং হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা সাকিনে অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১। মোসাঃ সালমা আক্তার (৩৮), স্বামী-মোঃ ফারুক খান, পিতা- মোহাম্মদ আলী, সাং-পশ্চিম চিলা, ৪নং হলদিয়া ইউপি, থানা- আমতলী, জেলা- বরগুনাকে তার স্বামীর বসতঘর হইতে ৭৫০(সাতশত পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার সহ গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।