মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

গলাচিপা জমি নিয়ে বিরোধে হত্যার চেষ্টা হামলা- ভাঙচুর শিশু সহ আহত ৬

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, এইচ এম মোশারেফ সুজন।

পটুয়াখালীর ২নং গোলখালী ইউনিয়নের, বাদুরা (নলুয়াবাগি) গ্রামের ৯ নং ওয়ার্ডে জমিজমা নিয়ে বিরোধের জেড়ে প্রতিপক্ষের হামলায় হত্যার চেষ্টা শিশু সহ ৬ জন আহত হয়েছে এ অভিযোগ উঠেছে।

২২ আগস্ট ২০২৬ ইং রোজ শনিবার সকাল ১০ টার সমায়।
২নং গোলখালী ইউনিয়নের বাদুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হয়েছেন, মোসাঃসুমাইয়া আক্তর (২২) আমিনজান বিবি (৫৫)মোঃ ফারুক হোসেন (৩৫) মোঃ রিয়াজ হোসেন (২৫)মোঃ আলিম হোসেন (২৬) ও তিন বছরের শিশু সিথিল আহতরা বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহত আমিনজান বিবি বলেন, একই এলাকার বাদুরা গ্রামের হাবিব ডালি ও সাইফুল, কালাম,গং দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। বিগত দিনে আমাদের ক্রাই করা সূত্রে মালিকানা জমি জোড় পূর্বকভাবে দখল করে আসছিলো তারই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে ১০টারবসমায় আমাদের জমিতে চাষ করতে আসে। আমাদের বসত বাড়ির সামনে,
আমি বাধা দিতে গেলে আমাকে ধরে চোখ তুলে নেওয়ার চেস্টা চালায় চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্য মোঃ হাবিব ঢালি (৪৮) সাইফুল (২৬) কামার (৪৫) মোকছেদ (৫৭) তোফাজেল (২৫) আলম মৃধা(৫০) আব্বাস (৩২) নাম না জানা আরো ২০ থেকে ২৫ জন লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আমার স্বামী -ছেলের বউ ও ছেলেদের কে
পিটিয়ে গুরুতর আহত করে পরে এলাকার মানুষ ও স্বজনরা ঘটনাস্থলে পৌছালে আহত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে বলে জানান ।

হামলাকারীদের থামাতে পুত্রবধূ সুমাইয়া এগিয়ে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে মাথায় গুরুতর আঘাত করা হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
এ সময় তার কোলে থাকা তিন বছরের শিশু মিথিলও আঘাতপ্রাপ্ত হয়।

আহত মোঃ রিয়াজ হোসেন জানান, এরা কাউকে ছাড়েনি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমাদের মাথা ফাটিয়ে দেয় এবং শরীরের বিভিন্ন জায়গায় যখম করেন,
আমার ভাইয়ের বউকে হত্যার চেষ্টা করে।
আপনারাসবই দেখতেছেন আমরা এর সঠিক বিচার চাই।
এ ঘটনায় গলাচিপা থানায় মামলা করবেন বলে জানান তার মা আমিনজান বিবি।

আহত ফারুক বলেন,
আমি ডাকাডাকি শুনে এসে দেখি আমাদের বসত বাড়িতে এসে ঘরদুয়ার ভাঙচুর সবাইকে রক্তাক্ত জখম করেছে ও আমার ৩ বছরের ভাতিজাকেও মেরেছে আমি ধরতে গেলে আমাকেও অনেক মারধর করে।
আমরা গরিব বলে কি সঠিক বিচার পাবোনা হাবিব ঢালি গং কোনও শালিসি ব্যবস্থা মানে না।

২নং গোলখালী ইউনিয়ন চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, আমি জমি জমা নিয়ে অনেকদিন যাবত বিরোধ চলে আসছে আমি জানি।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান,
আমি এখন পর্যন্ত অভিযোগ পাইনি, অভিযোগ পাওয়া মাত্রই যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দায়িত্বপ্রাপ্ত ডাক্তার মোঃ রকিবুল ইসলাম বলেন,
সুমাইয়া আক্তারের আঘাত খুবই গুরুতর ও তিন জনের আঘাতে সেলাই দেওয়া হয়েছে। আমরা যথাযথ সুস্থ করার জন্য চিকিৎসার দেওয়ার দ্রুত চেষ্টা চলছে।
৫ জনকে ভর্তি করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews