সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন,
সাতক্ষীরা নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশর মহামান্য রাষ্ট্রপতি ও বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় সাতক্ষীরায় শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এবং জেলা বিএনপি,
অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবহন কাউন্টারের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা বিএনপিনেতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, বিএনপিনেতা আহসানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীব, সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা তাঁতীদলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, জেলা ছাত্র দলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক অর্ঘ্য, জেলা যুবদলের সাবেক সহ সমন্বয়ক আলিমুজ্জামান আলিম, ফরিদ উদ্দিন প্রমুখ। এসময় জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব মনোনয়নের ঘটনায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews