ফাতেমা পটুয়াখালী নিজস্ব প্রতিনিধি।
পটুয়াখালী'র অন্যতম উপজেলা গলাচিপার তাফালবারী গ্রামে জমি নিয়ে পূর্ব শত্রুতার ভূমিদস্যু সুলতান খা ও সিদ্দিক খা দেশীয় অস্ত্র দিয়ে বেধরক পেটায় এতে আহত বৃদ্ধার মাখায় এবং চোখে অনেকাংশে আঘাত প্রাপ্ত হয় জয়বানু(৬০)নামের এক বৃদ্ধ মহিলার উপর হামলা চালায় এ সময় জয়নাব মারা গেছে ভেবে তাকে ফেলে বীর দর্পে চলে যায় শত্রুরা, এ সময় আহত বৃদ্ধার ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে,বৃদ্ধার আঘাত গুরুতর হওয়ায় মহিলা সার্জারী ওয়ার্ডে রেখে তার চিকিৎসা চলমান রয়েছে । ২৮শে আগস্ট রোজ শুক্রবার সকাল আনুমানিক সারে ৮টার দিকে জয়বানুর নিজ বাড়ীতে এ হামলার ঘটনা ঘটায়,আহত জয়বানু জানায় দীর্ঘদিন তিনি ঐ বাড়ীতে না থাকার কারণে তার মাত্র. ১৯শতক জমি তার দেবররা দখল করে। জয়বানু দীর্ঘদিন ঢাকায় থেকে বাড়ীতে এলে আজও তার জমিটুকু ফেরত দেয়নি। বরং দেই দিচ্ছেন বলে কাল ক্ষেপণ করায় এ বিষয় এলাকায় ইতিপূর্বে একাধিক বার সালিশি হলেও জয়বানু আজও বুজে পায়নি তার জমি। এ বিষয় আহত জয়বানু জানায় দীর্ঘদিন ধরে অনেক কস্ট করে দিন পার করে আসছে এখন শুধু তার জমিটুকু ফেরত পেলে সেখানে একটি ঘর তুলে ছেলে মেয়েদের নিয়ে শেষ বয়সে নিজ বাড়ীতে থাকতে চায়। তিনি আরও বলেন এ ঘটনা নিয়ে ইতিপূর্বে একটি ধর্ষণ চেষ্টা ও অবৈধভাবে কাছ কেটে নেয়া আদালতে মামলা চলমান রয়েছে। জয়বানুর উপর হামলার ঘটনায় এলাকায় ব্যপক উত্তেজনা ছরিয়ে পরার আশংকা দেখা দিয়েছে। অপর এক প্রশ্নের জবাবে বৃদ্ধা জানায় সে তার প্রাপ্ত জমি দখলে জেলার আইনশৃঙ্খলা বাহিনী'র তথা ভারপ্রাপ্ত কর্মকর্তা গলাচিপা থানার সহয়তা চায়, এই হামলার ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।