মোঃ, নাসিরউদ্দিন নিজস্ব সটাফ রিপোর্টার
ধোপাঘাটা বাজার:
টাঙ্গাইলের ধোপাঘাটা বাজারে মেসার্স অদ্বিতি এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ বালাইনাশক ও সার বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে ধোপাঘাটা বাজারের বিভিন্ন সার ও বালাইনাশকের দোকানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফাহিমা বিনতে আখতার মহোদয়।
অভিযান সূত্রে জানা যায়, মেসার্স অদ্বিতি এন্টারপ্রাইজ নামের ওই দোকানে দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক ও সার সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে সত্যতা পান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট কৃষি আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে প্রসিকিউশন অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব আব্দুল মতিন। এ সময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং ভেজাল বা মেয়াদোত্তীর্ণ সার ও বালাইনাশকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।