সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও নিজস্ব প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের পদ ব্যবহার করে অপসাংবাদিকতা, ব্ল্যাকমেইলিং ও ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে জাব্বারুল ইসলাম জাব্বার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। “সত্যের পথে সবসময়” নামক একটি ফেসবুক পেজ ও আইডি ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সাংবাদিকদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও অরুচিকর পোস্ট দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে অটোচালক হিসেবে জীবনযাপন করা জাব্বার কোনো বৈধ জাতীয় বা অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত নন। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ডিগ্রি কিংবা সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা না থাকার পরও তিনি কীভাবে একটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিলেন, তা নিয়ে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, তার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের গণ্ডিও পার হয়নি। অথচ এই পরিচয় ভাঙিয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে প্রতারণা চালিয়ে যাচ্ছেন।
অনুসন্ধানে জানা যায়, এই চক্রের ৫ থেকে ৭ জন সদস্য অত্যন্ত সক্রিয়ভাবে মাঠে রয়েছে। অতীতে রাজনৈতিক পটপরিবর্তনের আগে আওয়ামী লীগের বিভিন্ন নেতার ছত্রছায়ায় সুবিধা নিলেও বর্তমানে কতিপয় রাজনৈতিক নেতার সান্নিধ্য নিয়ে তারা এলাকায় ত্রাস সৃষ্টি করছেন। কোনো ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার বা সাংবাদিকদের সম্মানহানি করে ওই ফেসবুক পেজে মিথ্যা ও মানহানিকর স্ট্যাটাস দেওয়া হয়। মানুষের পেছনে লাগা এবং বিভ্রান্তি সৃষ্টি করাই তাদের মূল পেশা হয়ে দাঁড়িয়েছে।
তথ্য রয়েছে, কিছুদিন আগে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতার গণপিটুনির শিকারও হয়েছিলেন এই কথিত সাংবাদিক। অথচ তিনি নিজে নিবন্ধনহীন ফেসবুক পেজ ও ভুঁইফোড় মাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালালেও বিভিন্ন বৈধ গণমাধ্যম ও সাংবাদিকদের পোর্টালকে ‘অনিবন্ধিত’ বলে অবৈধ ঘোষণা করার অপচেষ্টা চালান।
এহেন সাইবার সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনায় ভুক্তভোগী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে ইতোমধ্যে সাইবার ক্রাইম ইউনিটে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট সাইবার টিম বর্তমানে অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং খুব দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। রাণীশংকৈলের সাধারণ মানুষ ও প্রকৃত সাংবাদিক সমাজ এই ভুঁইফোড় প্রতারককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews