
মোঃ নাসিরউদ্দিন নিজস্ব সটাফ রিপোর্টার পুঠিয়া (রাজশাহী):
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলার কৈহাড়িয়া, শিলমাড়িয়া এবং বারোপাখিয়া ও জিউপাড়াসহ বিভিন্ন এলাকায় গত ৩০ ও ৩১ আগস্ট ২০২৬ তারিখের রাতের বিভিন্ন সময়ে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ৩০ আগস্ট রাত ১০:০০ ঘটিকা হতে ৩১ আগস্ট রাত ০১:১০ ঘটিকা পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়। ফসলি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধ মাটি কাটার মহোৎসব বন্ধ করতে উপজেলা প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
অভিযান চলাকালে অপরাধীরা রাতের অন্ধকারে মাটি কাটার কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন স্থানে ভারী যন্ত্রপাতি প্রস্তুত রেখেছিল। ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি শক্তিশালী এস্কেভেটর (মাটি খননকারী ভেকু) জব্দ করা হয়। তবে প্রত্যন্ত ও দুর্গম এলাকা হওয়ায় এবং সময়মতো পর্যাপ্ত ভারী পরিবহনের ব্যবস্থা না থাকায় পরবর্তীতে ওই দুটি এস্কেভেটর ঘটনাস্থলেই পুরোপুরি অকেজো করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে সেগুলো আর কোনোভাবেই ব্যবহার করা না যায়।
এছাড়াও, অবৈধ কার্যক্রমে ব্যবহৃত ৪টি এস্কেভেটর বা ব্যাটারিচালিত যন্ত্রের ৪টি ব্যাটারি ঘটনাস্থল থেকে জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে আরও ২টি ব্যাটারি ধ্বংস করা হয়। পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের এই অপরাধের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে।
পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করেন।
প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় এবং পরিবেশ আইন লঙ্ঘনের বিরুদ্ধে এই ধরনেরততপরতা ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।