সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

চন্দনাইশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রায় এমপি জসিম

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ

চট্টগ্রামের চন্দনাইশে ভক্তদের ধর্মীয় আবেগ আর উৎসবের আমেজে পালিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। শুক্রবার সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন এমপি জসীম উদ্দীন আহমেদ। এই সময় চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার, জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে দিনব্যাপী পূজা-অর্চনা, ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনার আয়োজন করা হয়। এতে হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews