
এইচ.এম.নুরনবী, দশমিনা (পটুয়াখালী) নিজস্ব প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনায় কবিরাজি চিকিৎসা নিতে গিয়ে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, মো. আরিফ মাতুব্বর(৪২) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দশমিনা উপজেলার ২ নং আলীপুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খলিশাখালী গ্রামের মোল্লা বাড়ির পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. আরিফ মাতুব্বরের বয়স প্রায় (৪২ )বছর। তিনি ওই একই গ্রামের মো. আলম মাতুব্বরের ছেলে। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা। তিনি এক ছেলে ও এক মেয়ে মোট দুই সন্তানের জনক।
স্বজন ও স্থানীয়দের দাবি, বুধবার সন্ধ্যায় আরিফ মাতুব্বরকে কবিরাজি চিকিৎসার জন্য একই গ্রামের মোল্লা বাড়িতে নেওয়া হয়। সেখানে মো. বাবুল মোল্লার স্ত্রী নুরজাহানের কাছে তাকে চিকিৎসা করানোর কথা ছিল।
পরে বৃহস্পতিবার সকালে মোল্লা বাড়ির পুকুর পাড়ে আরিফকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
কবিরাজ নুরজাহানের দাবি, আরিফকে তার বাড়িতে চিকিৎসার জন্য নিয়ে আসার পর থেকেই তিনি আত্মহত্যার চেষ্টা করছিলেন এবং মানসিক ভারসাম্যহীন আচরণ করেছিলেন । সকালে হাঁসমুরগি ঘরের দরজা খুলতে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখা যায়। এ সময় তার হাতে কাপর শুকানোর কাজে ব্যবহারিত দড়ি ছিল বলে দাবি করেন তিনি।
স্বজনরা জানিয়েছেন, আরিফ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের কর সৃষ্টি হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
তারিখ,০৪/০৯/২৬:
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি ।
মোবাইল:01777042194