সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

‎ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার ‎

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: শোভন ভট্টাচার্য্য, নীলফামারী
‎
‎নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট,মোবাইলফোন ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
‎অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে যুবকদের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। এ রকম একটি প্রতারক চক্র গড়ে তোলে তাঁতী লীগ নেতা সাহাবুল ইসলাম। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাহাবুলসহ চক্রের ৬ সদস্যকে ২ টি পাসপোর্ট ও ২টি অষ্ট্রেলিয়ার ভিসার আবেদনসহ গ্রেফতার করেছে। তাদেরকে উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটি মুক্তা হিমাগার এলাকা হতে মাইক্রোবাস আটকিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, নিতাই কাছারীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সাহাবুল ইসলাম সাবুল (২৪), নীলফামারী সদরের বাটুলটারী গ্রামের মোখলেছার রহমানের ছেলে সাজু মিয়া (২৮), মেশকাত আলীর ছেলে আজিনুর ইসলাম (২৪), এমলাক হোসেনের ছেলে ইলিয়াছ মিয়া (২৪), মাইক্রোবাসের চালক সজিব মিয়া (২৬) ও হেল্পার সাফিউল ইসলাম (২৮)। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর। ওসি আব্দুল গফুর জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষদের অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভূয়া ভিসা দিয়ে প্রতারণা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কয়েকজন ভিসা প্রতারক যশোর হতে ফিরছেন। পুলিশ চেকপোষ্ট বসিয়ে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করে। এসময় সাহাবুলসহ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি পাসপোর্ট, অস্ট্রেলিয়ান ভিসার ২টি আবেদন ও মোবাইল উদ্ধার করা হয়। তাদের মোবাইলে প্রচুর ভূয়া ভিসার কপি পাওয়া গেছে। এছাড়া তাদের মোবাইলে অনলাইনে জুয়া খেলার আলামতও রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও অনলাইন জুয়া আইনে ২ টি পৃথক মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে পুলিশের তথ্য ও খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে থাই লটারী বিজয়ী করা ও ভিসা করে দিয়ে অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে লোক পাঠিয়ে দিয়ে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বাংলাদেশি প্রবাসী ও দেশের বিভিন্ন জেলার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সাহাবুল কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। দিন মজুর থেকে তাঁতী লীগের প্রভাব খাটিয়ে প্রতারণা করে কোটিপতি হয়েছে। ৫ আগষ্ট পটপরিবর্তনের পর ২০২৫ সালের ২৮ জানুয়ারি পুলিশ তাকে গ্রেফতার করে থাই লটারী ও ভিসা প্রতারণায় সাইবার সুরক্ষা আইনে মামলা পূর্বক জেলে পাঠায়। সে জেল থেকে বের হয়ে আবারও সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আবারও শনিবার সকালে সেই সাহাবুলসহ ভিসা প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর আরও জানান, মামলা পূর্বক সাহাবুলসহ ৬ জনকে জেলা কারাগারে প্রেরণ করা হচ্ছে।
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews