
নিজস্ব প্রতিবেদক
৫। ঘটনার বিবরণঃ- ইং ০৬-০৯-২০২৬ তারিখ এসআই (নিঃ)/ সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বাউফল থানাধীন আদাবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ কাশিপুর গ্রামের জনৈক আদম বেপারীর পরিত্যক্ত বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয় করাকালে ইং ০৬-০৯-২০২৬ তারিখ ১৮:৪০ ঘটিকার সময় আসামী ১। মোঃ রাকিব মৃধা (১৯), পিতা-মোঃ বাবুল মৃধা, মাতা-রেহেনা বেগম, সাং-মাধবপুর ৪নং ওয়ার্ড, ইউপি-আদাবাড়িয়া, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী’কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করিয়া বিধি মোতাবেক জব্দ করেন। গ্রেফতারকালে অপর আসামী মোঃ সালমান (২৪), পিতা-মৃত হাবিবুর রহমান, মাতা-হাসিনা বেগম, সাং-মাধবপুর ৪নং ওয়ার্ড, ইউপি-আদাবাড়িয়া, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী কৌশলে পালিয়ে যায়।
৬। পুলিশ কর্তৃক গৃহিত ব্যবস্থাঃ বাউফল থানার মামলা নং-০৯, জিআর-৩২১, তারিখ: ০৬-০৯-২০২৬ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ১০(ক)/৪১ রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।