সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

নিকলী উপজেলা প্রশাসনের নব নিযুক্ত ইউএনও’র মত বিনিময় সভা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম নিকলী( কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি :

-কিশোরগঞ্জের নিকলীতে নবনিযুক্ত  ইউএনও শামীম আরা মত বিনিময় সভা করেছেন। আজ সোমবার সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের হলরুমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেনিরপেশা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক কর্মকর্তা কর্মচারী মুক্তিযোদ্ধা সহ স্থানীয় সাংবাদিকদের নিয়ে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মতবিনয় সভায়, উপজেলা প্রশাসনে নব নিযুক্ত ইউ এন ও আগামী দিনে প্রশাসন পরিচালনা ও দিক নির্দেশনাময় কর্ম পন্থা নিয়ে আলোচনা করেন উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ। এসময় উপজেলার সার্বিক উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা, কৃষি উন্নত করণ, প্রশাসনিক সুযোগ-সুবিধা সহ সাধারণ সেবা সহজতর ভাবে নাগরিকদের  দ্বার গোড়ায় পৌঁছে দেওয়ার দাবি জানান বক্তারা। এক ঘণ্টা বেপি চলমান এই মত বিনিময় সভায় উপস্থাপিত বিষয় মনোযোগ সহকারে শ্রবণ করেন  নব নিযুক্ত ইউএনও শামীম আরা। উপস্থিত বক্তাদের বক্তব্য শেষে নবনিযুক্ত ইউএনও শামীম আরা নিকলী উপজেলা প্রশাসনে কর্মকালীন সময়ে সকল সমস্যা সমাধানের লক্ষ্যে কর্ম পরিচালনা করবেন বলে আশ্বাস দিয়েছেন সকলকে এবং উপজেলাবাসীর কল্যাণে সকল শ্রেণী পেশার লোকজনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার (হেলিম), প্রশাসনিক দপ্তরের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ওবায়দুল হক সম্রাট সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews