সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

পটুয়াখালী সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচ লক্ষ ছিয়াত্তর টাকা মূল্যের ১৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক।

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা বিশেষ প্রতিনিধিঃ মোঃ ইলিয়াস হোসেন

পটুয়াখালী জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা টিম নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী থানা পুলিশের একটি চৌকস টিম ইং ০৮-০৯-২০২৬ তারিখ রাত ২১.৪৫ ঘটিকার সময় পটুয়াখালী থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলের দ্বিতীয় তলার কক্ষ হতে অভিযান পরিচালনা করে দুইজন মাদক কারবারিকে ১৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীঃ
১। মোঃ ইমাম হাসান তামিম, থানা ও জেলা-পটুয়াখালী
২। মোঃ জামাল মল্লিক, থানা ও জেলা-পটুয়াখালী।

জব্দকৃত আলামতের বর্ণনাঃ
১। ১৯২০ (এক হাজার নয়শত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট।
২। মাদক বিক্রয়ের নগদ ৩,৬০০/-(তিন হাজার ছয়শত) টাকা।

পুলিশ সুপার মহোদয়ের দিক নিদের্শনায় পটুয়াখালী থানা পুলিশ মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ইং ০৮-০৯-২০২৬ তারিখ রাতে পটুয়াখালী সদর থানার একটি চৌকস অভিযানিক টিম পটুয়াখালী পৌরসভা এলাকায় মাদক উদ্ধার অভিযানে বের হয়। একই তারিখ রাত অনুমান ২০.৫৫ ঘটিকার সময় পটুয়াখালী পৌরসভাধীন তিতাসের মোড় এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পান যে, পটুয়াখালী থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলের দ্বিতীয় তলার সিঁড়ির পশ্চিম পাশের ৪নং কক্ষের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। এরুপ সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য অফিসার ইনচার্জ, পটুয়াখালী থানার নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সহদিুল ইসলামসহ পটুয়াখালী সদর থানার একটি চৌকস আভিযানিক দল পুলিশ সুপার পটুয়াখালী মহোদয়কে অবহিত করে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। একই তারিখ রাত অনুমান ২১.১০ ঘটিকার সময় পুলিশ ঘটনাস্থলে পৌছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় লোক দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ ইমাম হাসান তামিম ও ২। মোঃ জামাল মল্লিক দ্বয়কে ঘটনাস্থল হতে হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী ১। মোঃ ইমাম হাসান তামিম ১২০০(বারোশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩,৬০০/-(তিন হাজার ছয়শত) টাকা এবং আসামী ২। মোঃ জামাল মল্লিক ৭২০(সাতশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট তাদের নিজ নিজ হাতে বের করে দেয়া উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকামূলে ২১.৪৫ ঘটিকার সময় জব্দ করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং পলাতক আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে। আটককৃতদের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মাদকদ্রব নিয়ন্ত্রন আইনে মামলা-২৪, তারিখ-০৮-০৯-২০২৬ খ্রিঃ, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০২৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক)/৪১ রুজু করা হয়েছে।

এ ঘটনার সাথে অন্য কোন মাদক ব্যবসায়ী বা সহায়তাকারী জড়িত আছে কিনা তা নিরূপণে আইনগত পদক্ষেপ গ্রহণ করাসহ যে বা যারাই মাদক ব্যবসার সহিত জড়িত থাকুক না কেন, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews