সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

পীরগঞ্জে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

নয়ন হোসেন

ঠাকুরগাঁও নিজস্ব প্রতিনিধি

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার বলেছেন, টিকাদানের কারণেই একসময় মানুষের প্রাণঘাতী গুটি বসন্ত রোগ দেশ থেকে চিরতরে বিদায় নিয়েছে। একইভাবে প্রাণিসম্পদ রক্ষা ও বিস্তারে গবাদিপশুকে ব্যাপকভাবে টিকা দেওয়ার কোনো বিকল্প নেই।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাও ইউনিয়নের দানাজপুর সীমান্ত এলাকায় উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা.আব্দুল হাই সরকার বলেন, আমাদের প্রাণিসম্পদ রক্ষা ও বিস্তারে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি প্রয়োজন। পশুকে সঠিকভাবে টিকা দেওয়া হলে প্রাণিসম্পদ সুস্থ থাকবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। খামারি ও কৃষকরা নিয়মিত টিকা দিলে তাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত হবে এবং অর্থনীতি আরও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে টিকাদানে গাফিলতি করলে ব্যক্তি ও জাতীয় উভয় পর্যায়েই ক্ষতির সম্মুখীন হতে হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় ডেপুটি চিফ এপিডেমিওলজি ডা. রফিকুল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. রমজান আলী, ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ারুল ইসলামসহ প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আহসান হাবীব, প্রাণিস্বাস্থ্য কর্মকর্তা আজম রেহমান, কৃত্রিম প্রজনন কর্মকর্তা পয়গাম আলী (লোহাগাড়া পয়েন্ট) ও কৃত্রিম প্রজনন কর্মকর্তা (পীরগঞ্জ উপকেন্দ্র) মোকারম হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত খামারি ও কৃষকদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। পরে একটি গরুকে অ্যান্থ্রাক্স এবং একটি ছাগলকে পিপিআর টিকা প্রয়োগের মাধ্যমে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার।

উদ্বোধন শেষে তিনি রানীশংকৈল ও হরিপুর উপজেলায় বিভাগীয় কার্যক্রমে অংশগ্রহণের উদ্দেশ্যে ক্যাম্পেইনস্থল ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews