
নিজস্ব প্রতিবেদক কামরুজ্জামান, লংগদু;
ডেঙ্গু ছড়িয়েছে দেশের ৬৪ জেলায়। প্রতিদিন কয়েক শ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। প্রায় প্রতিদিনই প্রতিরোধযোগ্য এই রোগে মৃত্যু হচ্ছে। সরকার বলছে, সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে।
এমন অবস্থায় আজ শনিবার থেকে সারা দেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে নামছে সরকার। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন মাস ধরে এই কর্মসূচি চলবে বলে জানা গেছে।
সারা দেশের ন্যায় লংগদু উপজেলা প্রশাসন অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯.০০ঘটিকায় উপজেলা পরিষদের শিলাছড়া সম্মেলন কক্ষে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃজাহাঙ্গীর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানা ওসি (তদন্ত) স্বরজিত দেবনাথ, লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারিয়া ইসলাম রিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর নেতৃত্বে উপজেলা মাঠের আশ-পাশের ময়লা পরিষ্কার করে কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কর্মসূচি থেকে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।